হোম অন্যান্যসারাদেশ ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কলারোয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

১৭ আগষ্ট সারাদেশে জামায়াত- বিএনপি’র সিরিজ বোমা হামলার প্রতিবাদে কলারোয়ায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ আগষ্ট) বিকালে বিক্ষোভ মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, আলমগীর হোসেন সহ যুবলীগ নেতা- কর্মীবৃন্দ।

বক্তারা ২০০৫ সালের ১৭ আগষ্ট জামায়াত- বিএনপি’র সন্ত্রাসীরা সারাদেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করে পরিকল্পিতভাবে আ’লীগ নেতা- কর্মীদের হত্যা ও আহত করেছিলো তার সাজাপ্রাপ্ত অপরাধীদের বিচার কার্যকর ও অন্যান্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন