হোম আন্তর্জাতিক ১১৬ বছর পর রেকর্ড পরিমাণ তুষারপাত দেখল চীন

আন্তর্জাতিক ডেস্ক :

চিনের ইতিহাসে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।বিবিসি জানায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিওনিংয়ের শেনইয়াং শহরে এই তুষারপাত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে বিবিসি জানাচ্ছে, প্রায় ৫১ সেন্টিমিটার(২০ ইঞ্চি) পরিমাণ তুষারপাত হয়েছে। যা ১৯০৫ সালের পর সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড

বিবিসি জানাচ্ছে, পার্শবর্তী ইনার মঙ্গোলিয়া প্রদেশে এক ব্যক্তি প্রচণ্ড ঠান্ডায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫ হাজার ৬শ’ মানুষ তুষারপাতের কারণে কোন না কোন শারীরিক সমস্যায় ভুগছেন।

চীনের আবহাওয়াবিদরা জানান, ইনার মঙ্গোলিয়া শহরের টঙ্গলিও শহরের উপর দিয়ে তীব্র তুষারপাত বয়ে যাচ্ছে। সেই সঙ্গে তুষারপাতের মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

এদিকে চীনের আরেকটি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানায়, ইনার মঙ্গোলিয়া এবং চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তুষারপাতের জন্যে সর্বোচ্চ ২৭ নম্বর রেড এলার্ট জারি করা হয়েছে।

এদিকে ওই প্রদেশগুলোর সরকারি কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে এবং বিদ্যুত উৎপাদন ক্ষমতা সর্বাধিক করে স্থানীয়দের বাসস্থান গরম রাখার প্রচেষ্টা জোরদার করছে। এছাড়া বাজার এবং দোকানগুলিতে খাদ্য সরবরাহ বাড়াতে এবং দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন