হোম খেলাধুলা হারের পর পাকিস্তান কোচ বললেন— ‘ভারত ২৫ রান বেশি করে ফেলেছিলো’

হারের পর পাকিস্তান কোচ বললেন— ‘ভারত ২৫ রান বেশি করে ফেলেছিলো’

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ভারত–পাকিস্তান ম্যাচটি প্রত্যাশা অনুযায়ী জমেনি। একপেশে ম্যাচে ৬১ রানের বড় পেয়েছে সূর্যকুমারের দল। ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন জানিয়েছেন, ২৫ রান বেশি করে ফেলেছিলো ভারত। যার কারণেই ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে চলে যায়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট ছিল কিছুটা মন্থর ঘরানার। এমন উইকেটে ১৬০ রানের পুঁজিই যথেষ্ট। সেখানে ঈষান কিষানের ৪০ বলে ৭৭ রানের মারকুটে ইনিংসে ভর করে ১৭৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ‘আমার মনে হয় ঈশান কিষান যেভাবে খেলেছে, সে আমাদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে। ভারতের কথা বলতে গেলে, ওই পিচে তারা সম্ভবত পার-স্কোরের চেয়ে ২৫ রান বেশি করে ফেলেছে। যখন আমরা পিচে মন্থর গতিতে বল করছিলাম, তখন বল বেশ মুভ করছিল। কিন্তু কিষান ছাড়া অন্য কেউ আসলে বলের সমান রানও (রান-এ-বল) করতে পারেননি। তার সেই ইনিংসটি নিশ্চিতভাবেই সবার চেয়ে আলাদা ছিল।’

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানি খেলোয়াড়রা ভেঙে পড়েছেন। হেসন বলেন, ‘ড্রেসিংরুম জুড়ে এখন চরম হতাশা, কারণ তারা জানত পাকিস্তানের কাছে এই ম্যাচটার মানে কী। আমরা জানি এটা বড় মঞ্চ, ভারতের বিপক্ষে পাকিস্তান। আমরা পাঁচটা জয় নিয়ে এই ম্যাচে এসেছিলাম আত্মবিশ্বাসী হয়ে। কিন্তু আজ বিধ্বস্ত হয়েছি।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন