হোম জাতীয় হাইকোর্টের নিষেধাজ্ঞা, তবুও পুলিশকে ম্যানেজ করে চলছে তারা!

জাতীয় ডেস্ক :

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-বরিশাল মহাসড়কে অবাধে চলাচল করছে নসিমন, ভটভটি, মাহিন্দ্র, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন। বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এতে ক্ষুব্ধ বাসের যাত্রী ও চালকরা। যদিও হাইওয়ে পুলিশ বলছে, আগামী একমাসের মধ্যে এসব যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আসবে।

দক্ষিণের ৬ জেলার মানুষ সড়কপথে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক ব্যবহার করে। মহাসড়কটির ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের ভুরঘাটা এই ৪৭ কিলোমিটার মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই মহাসড়কে অবাধে চলাচল করছে নসিমন, ভটভটি, মাহিন্দ্র, ইজিবাইকসহ তিনচাকার অবৈধ যানবাহন।

বিকল্প কর্মসংস্থান না থাকায় মহাসড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন বলে দাবি চালকদের।

তবে, এসব অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঞা।

গত ৫ বছরে সড়কটিতে ছোটবড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। দুর্ঘটনা রোধে ২০১৫ সালের আগস্টে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ তিনচাকার সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেন হাইকোর্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন