হোম জাতীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

নিউজ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক ক‌রেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (৩০ মার্চ) স‌চিবাল‌য়ে স্বাস্থ্য মন্ত্রীর দপ্ত‌রে এ বৈঠক হ‌য়ে‌ছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে উদ্বৃতি দি‌য়ে ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় ব‌লে‌ছে, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে উন্নত বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণকে সুরক্ষিত রাখতে আমাদের কর্মসূচি নিয়ে আলোচনা করেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন