নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা- খুলনা মহাসড়কে সেনাবাহিনীর ট্রাকের ধাক্কায় আতিয়ার মোড়ল (৫২)নামে এক ব্যাবসায়ীর নিহত হয়েছে। নিহত ব্যাবসায়ী পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আব্দুল মাজিদ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সবজি চারা ব্যাবসায়ী ছিলেন । রবিবার বেলা ২টার দিকে মহাসড়কের শুভাশুনি নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহতের ভাগ্নে ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী আঙ্গুর জানায়, মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে সবজি চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আজ দুপুরে বাড়ি থেকে পেঁয়াজের চারা বিক্রির জন্য আঠারোমাইল বাজারে সাইকেল যোগে যাচ্ছিলেন মামা । পথিমধ্যে শুভাশুনি বাজারে আসলে বিপরীত দিক থেকে আসা যশোর সেনাবাহিনীর একটি ট্রাকের সাথে ধাক্কার লাগে তার। এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন।
পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, সেনাবাহিনীর লোকজন তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের লাশ দিবে বলে জানিয়েছে তারা ।
তালা থানা পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনাটির বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাবসায়ীকে সাতক্ষীরা সদর পাঠানো হয়েছিল।এখন ঘটনাস্থলে সেনাবাহিনীর উচপদস্থ কর্মকর্তরা এসেছে তারা বিষয়টি দেখছেন।
