নিজস্ব প্রতিনিধি :
২০০৫সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা আ”লীগ সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আ”লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ”লীগের উপ প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহামান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি বিশ্বাস আনোয়ার হোসেন প্রমুথ। আলোচনাসভার পরিচালনায় ছিলেন উপজেলা আ”লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন।
এসময় সভাপতি শেখ নুরুল ইসলাম সহ অনান্য বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার একমাত্র ভরশার স্থল তৃনমূলের নেতাকর্মী। তার বিশ্বাস কেন্দ্রীয় নেতারা বেইমানী করলেও তৃনমূল কর্মীরা বেইমান নয়। বিগত জোট সরকারের আমলে দেশ এক জঙ্গীবাদ রাষ্ট্রে পরিনত হয়েছিল। তারই ধারাবাহিকতায় একজঙ্গীবাদ গোষ্ঠী দেশের ৬৩টি জেলায় বোমা হামলা করে দেশে সন্ত্রাসে রাজ্য সৃষ্টি করতে চাইছিল। এতে ক্ষান্ত না হয়ে পুনরায় ২১আগষ্ট গ্রেনেট হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। যতবার তারা ক্ষমতায় ছিল দেশে হত্যা আর লুন্ঠনের এক স্বর্গরাজ্য ছিল।বর্তমানে তারা সরকার পতন ঘটাতে সর্বত্র ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আন্দলনের নামে সরকারী সম্পত্তি ভাংচুর আর লুণ্ঠন করতে জানে। তাই আসন্ন সংসদ নির্বাচন সকলকে এক হয়ে এই সন্ত্রাস নৈরাজ্যকারীদের প্রতিহত করতে রাজ পথে থাকার আহবান জানান তারা। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আ”লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
