হোম খুলনাযশোর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় প্রার্থী হয়েছি-মনিরামপুরের নেহালপুরে অ্যাড. শহীদ ইকবাল হোসেন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় প্রার্থী হয়েছি-মনিরামপুরের নেহালপুরে অ্যাড. শহীদ ইকবাল হোসেন

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীকের সমর্থনে উপজেলার পূর্বাঞ্চল খ্যাত নেহালপুর ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নেহালপুর ইউনিয়নে নেহালপুর বাজার, নেহালপুর বোসপাড়া, কালীবাড়ি বাজার, পাঁচাকড়ি নয়া বাজার, টেকারঘাট ও বালিধা গ্রামে কলস মার্কার পক্ষে এ গণসংযোগ ও পথসভা করেন। এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, হিন্দু-মুসলিম সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় প্রার্থী হয়েছি। আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার ভোট দিয়ে আপনারা সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। আমি বিজয় হলে ভবদহের সমস্যাসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্বিক কাজ করবো। আশা করি কলস মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতীকে ইউনিয়নে মহড়া প্রদর্শন করেন। মহড়ায় কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে নারী-পুরুষের মাঝে ব্যাপক সাড়া জাগে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, মহিবুল্লাহ মনু, ফয়জুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা ডা: বজলুর রহমান, জি এম খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল বারী শফি, নাজমুল হুদা রফিকুল ইসলাম, মিজানুর রহমান ডবলু, অ্যাড. সামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্র নেতা ও ঢাকাস্থ মনিরামপুর সমিতির নির্বাহী সদস্য নাজমুল হক টিটো, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন