হোম অন্যান্যসারাদেশ সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর জানাজা ও দাফন সম্পন্ন

যশোর অফিস:

সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর আড়াইটাই যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে দুপুর সাড়ে ১২টায় যশোর ঈদগাহ ময়দানে তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর ২টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২টা ১২ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বর্ষিয়ান এ নেতাকে যশোর কারবালা কবরস্থানে দাফন করা হয়।

খালেদুর রহমান টিটা ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টা ২০ মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, জাতীয় পার্টির মহাসচিব, যশোর-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন