হোম জাতীয় সাবেক ডিআইজি শামসুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক :

বাংলাদেশ পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলন ও প্রকাশে শামসুদ্দিন আহমেদের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার ভোর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এস আই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন