হোম অন্যান্যসারাদেশ সাবেক এমপি ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমানের ত্রান তহবিলে অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি :

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসানের কাছে তালা- কলারোয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান করোনাকালীন তহবিলে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বলে জানা গেছে ।

সোমবার(১৯জুলাই) বেলা সাড়ে ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান এর অফিসে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এ নগদ অর্থ তুলে দেন আ”লীগনেতা নারায়ন চন্দ্র মজুমদার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল হক, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সহকারী অধ্যাপক আশিষ কুমার ঘোষ, দেবাশীষ মুখার্জি সহ অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন