হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-মহোৎসবে আব্দুর রউফ 

সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-মহোৎসবে আব্দুর রউফ 

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব, মাতৃ সম্মেলন ও সাধারণ ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ রথখোলার মাঠে  সাতক্ষীরা জেলা সৎসঙ্গের আয়োজনে গৌতম ঘোষের সভাপতিত্বে সাধারণ ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত হিন্দু সমাজের পাশে সব সময় আমাকে পাশে পাবেন।  জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। আপনাদের নাড়ীপোতা এ দেশে। আপনারা সম্মানের সহিত বসবাস করবেন। জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনগণের দল। আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেবক হিসেবে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, বিমল কৃষ্ণ সাহাসহ হিন্দুধর্মালম্বী নেতা অনুকুল ঠাকুরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন