নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু মোঃ মোস্তফা কামাল । তিনি ১০ হাজার ৪৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে পেয়েছেন ১ হাজার ১২৫ ভোট।
বৃহস্পতিবার গভীর রাতে এ বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকালে থেকে ভোটকেন্দ্রগুলোতে ভিড় করতে থাকেন ভোটাররা। পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
