হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শ্যামনগরে অদিবাসী নরেন্দ্র মুন্ডা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামীর কারাফটকে একদিন করে রিমান্ড মঞ্জুর, এ ঘটনার প্রতিবাদে আজও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটের অন্তাখালিতে সন্ত্রাসীদের হামলায় আদিবাসী নরেদ্র মুন্ডার নিহত ও তিন নারী জখম হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামীর প্রত্যেককে কারাফটকে এক দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। বুধবার এ মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক রিপন মল্লিক সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে বিচারক রাকিবুল ইসলাম প্রত্যেককে কারাফটকে এক দিন করে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আলমগীর গাজীর ছেলে নুর হোসেন, তার ভাই নূর মোহাম্মদ, পাতড়াখোলা গ্রামের আকবর আলীর ছেলে আক্কাস আলী আব্বাস ও একই গ্রামের ছুন্নত গাজীর ছেলে রাশিদুল গাজী।

মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মুন্ডা পাড়ায় শ্রীফলকাটি গ্রামের গফুর সরদারের ছেলে রাশেদুল ইসলাম ও এবাদুল ইসলামের নেতৃত্বে ২০ আগষ্ট সকালে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। মুল্লুক চাদ মুন্ডার দেড় বিঘা জমিতে লাগানো ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চাষ করে নষ্ট করে দেয়। বীজতলা নষ্ট ও বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় তিন নারী ও এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ২১ আগষ্ট বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা মারা যায়। এ ঘটনায় ফণীন্দ্র মুন্ডা বাদি হয়ে শনিবার ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতে ও শনিবার সকালে নূর হোসেন, নূর মোহাম্মদ, আক্কাজ আলী আব্বাস ও রাশিদুল গাজীকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক রিপন কুমার মল্লিক গ্রেপ্তারকৃত চার আসামীর এক দিন করে কারাফটকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মুন্ডাদের সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে দখল করার চেষ্টা ও নরেন্দ্র মুন্ডাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিভিন্ন মানবাধিকার ও সামজিক সংগঠণ ক্ষোভে ফেটে পড়ে। তারা সাতক্ষীরা ও শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখে। নরেন্দ্র মুন্ডাকে হত্যার প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৫টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সংগঠণটির জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠণিক সম্পাদক বিমল রাজোয়ার, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভুতি ভূষন মাহাতো, নরেন চন্দ্র পাহান, চাপাই নবাবগঞ্জ জেলা কমিটির সভানেত্রী বিচিত্রা তির্কী, জাতীয় আদিবাসী পরিষদের রংপুর জেলা কমিটির আহবায়ক বিমল খালকো, নাটোর শাখার সহসভাপতি প্রতাপ সিংহ, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান ও সামসের সমন্বায়ক রামপ্রসাদ মুন্ডা প্রমুখ। বক্তারা এ সময় নরেদ্র মুন্ডার হত্যা ও তিন নারীকে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জোরদাবী জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন