হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 188 ভিউজ

সংকল্প ডেস্ক:

আজ ০৯ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ মনিরুল ইসলাম । যোগদানকালে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ,সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃসজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন