হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় সুন্দরবন দিবস উদযাপনে আলোচনা সভা ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা দাবি

সংকল্প ডেস্ক :

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা ও জাতীয় পর্যায় থেকে রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে সাতক্ষীরা সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্বদেশ-সাতক্ষীরা, রূপান্তর ও সুন্দরবন একাডেমির আয়োজনে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ২০২২ বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ হলরুমে সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধব চন্দ্র দত্তকে আহবায়ক এবং উপস্থিত সকলকে সদস্য হিসেবে সম্পৃক্ত করে ‘ইকো নেট’ গঠন করা হয়।

স্বদেশ’র নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উন্নয়নকর্মী ক্রিসেন্ট’র নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সিপিএফ’র সমন্বয়ক ফারুক রহমান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোর মানুষকে প্রাকৃতিক বিপর্যয়ের সময় আচ্ছাদন হিসেবে কাজ করে আসছে শতশত বছর ধরে। প্রকৃতির বিরূপ আচরণের সময় সুন্দরবন এই অ লের মানুষের রক্ষাকবচ হিসেবে কাজ করে। যে কোনো মূল্যে সুন্দরবনকে বাঁচাতে হবে। সুন্দরবন বিধ্বসী সরকারি ও বেসরকারি সকল প্রকার কর্মরতরতা বন্ধ উপকূলীয় অ লে বসবাসরত সকলে মিলিত হয়ে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, সার্বিক বিবেচনায় সুন্দরবন বিষয়ে জাতীয় আ লিক এবং আন্তর্জাতিক মহলে একটি ঐকমত্য রয়েছে। এই ঐকমত্যকে প্রতিষ্ঠা করতে হলেও সরকারকে সুন্দরবনের জন্য বছরের একটি দিনকে বরাদ্দ দিতে হবে এবং সেটি হতে হবে ১৪ ফেব্রুয়ারি। সুন্দরবন সংলগ্ন মানুষ যারা সুন্দরবনকে আগলে রেখেছেন পরম মমতায় সেসব সুন্দরবনপ্রেমি প্রতি বছর ১৪ ফেব্রæয়ারি সুন্দরবন দিবস পালন করেছেন এক যুগেরও বেশি সময় ধরে। সুতরাং বেসরকারি এই উদ্যোগেকে সম্মান জানাতে হলেও সরকারিভাবে ১৪ ফ্রেব্রæয়ারি সুন্দরবন দিবস ঘোষণা দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বক্তারা আলোচনা সভায় নিন্মোক্ত দাবি তুলে ধরেন : ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করা; জীববৈচিত্র্য ও সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা; সুন্দরবনের বিশেষ অ লকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা; জলবায়ু অভিঘাত মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা; জলবায়ু অর্থায়নে স্বচ্ছলা ও জবাবাদিহিতা নিশ্চিত করা; পরিবেশ ও প্রতিবেশ আইনের বাস্তবায়ন করতে হবে; – পরিবেশ ও প্রতিবেশ আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন