নিজস্ব প্রতিনিধি :
১৯৮৮ সালের ২৩ অক্টোবর থেকে বিশ্ব পোলিও দিবস পালিত হয়ে আসছে।সারা বিশ্বে দিবসটি দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে রোটারি ইন্টারন্যাশনাল।তারই ধারাবাহিকতায় রবিবার ২৪ অক্টোবর সকাল ৭টায় রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা এবং রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র আয়োজনে ‘End polio now’ স্লোগানে পোলিও নির্মূলকরণে র্যালি বের করা হয়। র্যালিটি পলাশপোল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে সাতক্ষীরা প্রেসক্লাবে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র প্রেসিডেন্ট তারেকুজ্জামান খান, সেক্রেটারি মাহাবুব আলম রানা,আইপিপি কামরুজ্জামান বুলু,ট্রেজারার অধ্যক্ষ রফিকুল ইসলাম,পিপি আসাদুজ্জামান,রোটারিয়ান আব্দুর সোহবান, জোসনা দত্ত, নূরুল হক, শফিউল্লাহ রাজু, রোটার্যাক্ট প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ক্লাব সার্বিস ডাইরেক্টর তরিকুল ইসলাম অন্তর, রোটার্যাক্ট সোহানুর রহমান,মোস্তাকিম রহমান সোহান,গোলাম হোসেন, তারিশা,ইব্রাহিম খলিল, সৌমি,প্রান্ত প্রমুখ।
