হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

“বঙ্গ মাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎনা আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ.কে.এম শফিউল আজম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গ মাতা নির্লোভ মনের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর পরিবার দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৭জন সেলাই প্রশিক্ষাণার্থীসহ জেলায় ৭ উপজেলায় ৪৯জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী কর্তৃক করোনাকালীন অসহায় কর্মহীন ৩০জন মহিলার মাঝে ২০০০ টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং বিশ্ব মা দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে ২০জন মহিলার মাঝে ১০০০ টাকা করে ২০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

এদিকে, বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা মহিলা আওয়ামীলীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য শিসুন শামস্, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন