নিজস্ব প্রতিনিধি :
তৃণমুল আওয়ামীলীকে সু-সংগঠিত করতে এবং জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথীকে বিজয়ী করতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলা হল রুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। এ সময় সেখানে জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
