হোম ফিচার সাতক্ষীরায় ওয়াজের নামে সক্রিয় জামায়াত, হচ্ছে মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সরকার কর্তৃক মদের লাইসেন্স প্রদান ঘোষনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়েত ইসলামী বাংলাদেশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের তালতলা-মিলবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল সমাবেশ করে সংগঠণটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর ওমর ফারুক। তিনি বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী দাবি করেন তিনি তাহাজ্জুতের নামাজ পড়েন। ঘুম থেকে উঠে কোরআন পড়েন। আবার মদের লাইসেন্স দিয়ে সরকার গোটা জাতিকে বেসামাল করতে চাই। বাংলাদেশ জামায়েত ইসলামী এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিক্ষোভ মিছিল সমাবেশে জামায়াত নেতা জাহিদুর রহমানসহ ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ-মিছিল সমাবেশের বিষয়ে জামায়াত নেতা জাহিদুর রহমান বলেন, পরবর্তীতে বড় ধরণের প্রতিবাদ সমাবেশ করা হবে। আমরা এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত মিডিয়ায় জানাতে চাই না।

এদিকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা সক্রিয় হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নাম করে সংগঠনটির সক্রিয় করার চেষ্টা করছে।

অপরদিকে জানা গেছে আগামী ৪ মার্চ তালা ফুটবল মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তালা আদর্শ যুব সংঘ নামের একটি সংগঠণ জামায়াত-শিবির নেতাসহ এলাকার কিছু তরুণদের একত্রিত করে আয়োজন করছে ওয়াজ মাহফিলটি। সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় দুই নেতা। এছাড়া ওয়াজ মাহফিলের নামে উত্তোলনকৃত টাকার একটি বড় অংশ দিচ্ছেন এক শিবির নেতা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু হামেদ বলেন নিষিদ্ধ দল জামায়াত সাতক্ষীরায় সক্রিয় অবস্থানে রয়েছে। তারা ঘাপটি মেয়ে থাকে। বর্তমানে তারা ওয়াজ মাহফিলের আয়োজন নাম করে কর্মীদের সক্রিয় করছে ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, জামাত বিএনপি ক্ষমতায় থাকাকালীন মদের দাম কমিয়ে জায়নামাজের দাম বাড়ায়। তারা নিজেদেরকে সক্রিয় প্রমাণ করতে এ ধরনের কাজ করছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন মিছিলের বিষয়ে আমি অবগত নয়। তবে দেশ বিরোধী এসব কর্মকাণ্ড বিষয়ে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এসব বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন