নিজস্ব প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তন ও বারবার দূর্যোগে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর উপকুলে প্রথমবারের মতো ধান চাষ ও পাকা বোরোধান দেখতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
লবনাক্ত জমিতে উচ্চ ফলনশীল বিনা ধান ১০ এর উদ্ভাবক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা উপকেন্দের এসএসও ড. বাবুল আকতার।
কৃষকরা প্রথমবারের মতো লবনাক্ত জমিতে ধান চাষ করে সফলতা পাওয়ায় ধানের উদ্ভাবক বিজ্ঞানী ড. মোফাজ্জলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগরের উত্তর আটুলিয়ায় অনুষ্ঠিত এই মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন।
