হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে কাস্টমস কমিশনার হাউজ হওয়ায় এবং কলকাতা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর নিকটবর্তী হওয়ায়  আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভোমরা স্থল বন্দরে অর্থ ও সময় কম লাগায় বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ঝুঁকছে। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছে বেনাপোল বন্দর। বেনাপোল স্থল বন্দর আর্থিক ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাতক্ষীরার ভোমরার ভোমরা স্থলবন্দরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছ। ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ শুরু হয়েছে। ভোমরা স্থল বন্দরের সুনাম নষ্ট করতে এবং এই বন্দরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বেনাপোলস্থ বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীরা বেনাপোল স্থল বন্দরের মিথ্যাচারের বিরুদ্ধে ফুসে উঠেছে। বেনাপোল স্থল বন্দরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা। ভোমরা স্থল বন্দর  সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও ভোমরা স্থল বন্দর ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থল বন্দরের দাবি ভোমরা স্থল বন্দর দিয়ে কম শুল্ক দিয়ে ফল আমদানি করা হচ্ছে। যা আদৌ সত্য নয়। তদন্ত করে দেখলে দেখা যাবে বর্তমান সময়ে বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ শুল্ক দিয়ে ফল আমদানি হচ্ছে ভোমরা স্থল বন্দর দিয়েও একই পরিমাণ শুল্ক দিয়েই ফল আমদানি করা হচ্ছে। এক মাস পূর্বে থেকে বা গত কয়েক বছর তদন্ত করলে বেরিয়ে আসবে যে, বেনাপোল বন্দর দিয়ে কত কম ওজন দেখিয়ে এই ফল ও তাজা মাছ আমদানি হয়েছে। আরো দুদক কর্তৃপক্ষ তদন্ত করলে দেখা যাবে কত অল্প সময়ে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছে বেনাপোল এর ফল ব্যবসায়ী রয়েল, ছোট রয়েল, শামীম, শান্ত, শাহাজান ও উজ্জ্বলসহ কয়েকজন অবৈধ অসাধু ব্যবসায়ী। গত ১৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি রিপোর্টের দেখা যায় ৬ কোটি টাকার ভারতীয় প্রসাধনী, শাড়ি, থ্রি পিস মিথ্যা ঘোষণা দিয়ে আনে বেনাপোল বন্দরে। এ ধরনের ঘটনা অহরহ বেনাপোল বন্দর বিয়ে হয়ে থাকে। কয়েকদিন আগে দেখা যায় অন্য পণ্যের মধ্যে পাউডার ও মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ আনা হয় বেনাপোল বন্দর দিয়ে শুল্ক ফাঁকির এরকম মহা উৎসব সকল সময় হয়ে থাকে। কতিপয় কিছু দুষ্কৃতকারী ব্যক্তি ব্যবসায়িক ক্ষতির কারণে আক্রমণাত্মক বা হিংসাত্মকভাবে ভোমরা স্থল বন্দরকে ক্ষতিগ্রস্ত করতে ও পিছিয়ে রাখার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আসছে। যা সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষতি ও বন্দরের সুনাম নষ্ট করছে। যা খুবই দুঃখজনক। ব্যবসায়িক প্রতিযোগিতা থাকতে পারে তাই বলে বন্দরের এ ধরনের ক্ষতি সাতক্ষীরাবাসী তথা ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা মেনে নেবে না। বেনাপোল স্থল বন্দর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরকে নিয়ে তাদের  ষড়যন্ত্র থেকে সরে না আসে তাহলে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন