নিজস্ব প্রতিনিধি :
দুর্বৃত্ত রা এক ব্যক্তিকে হত্যা করে মস্তক বিহীন লাশ সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশে রেখে গেছে। আজ ভোরে সড়কের পাশে ক্যানেলে লাশ ভাসছে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।
সরেজমিনে নিয়ে ঘুরে দেখা গেছে, সার্কিট হাউজ ক্রসিংয়ের অদুরে শহরের বাইপাস সড়কে রক্তের দাগ ও পাশের ক্যানেলে লাশ ভেসে রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্ত রা রাতের কোন এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ক্যারেলে ভাসিয়ে দিয়ে গেছে। লাশের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন রয়েছে। লাশের মস্তক না পাওয়া যায় মৃত ব্যক্তিকে সনাক্ত করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর থানার ওসি পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে অবস্থান করছেন।
