হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০৫ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র প্রেসিডেন্ট নাজনীন আরা নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, যুবলীগ নেতা মোহিতুল আলম মাহী, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, লিপিকা রানী মিস্ত্রী, দাতা সদস্য মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি তৈবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের জেলার বেসরকারী বালিকা বিদ্যালয় গুলোর মধ্যে টানা ছয় বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অতিথিরা অভিনন্দন জানান। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্য তারা তাদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাজমুল লাইলা বিথী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন