হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে অর্থ বানিজ্য করার সময় জনতার হাতে এক প্রতারক আটক

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে অর্থ বানিজ্য করার সময় জনতার হাতে এক প্রতারক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে অর্থ বানিজ্য করার সময় ৫২ জন দরিদ্র নারীর ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি জব্দ করেছে স্থানীয় জনতা। এসময় আটক করা হয়েছে মিলন হোসেন (৪৫) নামের এক প্রতারককে। শনিবার সকালে উপজেলার কেরালকাতা গ্রামের উত্তরপাড়া থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রতারক মিলন হোসেন ওই গ্রামের আব্দুল মালেকের পুত্র।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি কোন নির্দেশনা না আসলেও ফ্যাসিলি কার্ড দেয়ার নাম করে মিলন হোসেন বিভিন্ন মহিলাদের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে আসছিল। নগদ অর্থসহ এলাকার ৫২ জন হতদরিদ্র মহিলার নিকট থেকে সে এগুলো সংগ্রহ করেছে মর্মে তিনি জানতে পারেন। শনিবার সকালে তিনি তার দলীয় লোকজন নিয়ে মিলন হোসেনকে জিঞ্জাসাবাদ করেন। প্রথমে মিলন অস্বীকার করলেও চাপের মুখে সে ঘটনা স্বীকার করে। পরে তার ঘর থেকে ৫২ জন নারীর ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেয়।
একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এ গুলো নিয়েছে বলে শিকারও করে।
এনআইডি কার্ড গুলো উদ্ধার কালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী জানান, আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এনআইডিকার্ড উদ্ধার কালে সেখানে আরো উপস্থিত ছিলেন, পাশ্ববর্তী কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম। তিনি এসময় গরিব মহিলাদের বরাত দিয়ে জানান, তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে প্রতারক মিলন হোসেন। মিলন একজন আওয়ামীলীগ কর্মী। সে প্রতারক চরিত্রের। ইতোপূর্বে সে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলায় জেলও খেটেছে। অভিযুক্ত মিলন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে একটি দলের হয়ে কাজ করে।
এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহিন জানান, প্রতারক মিলন হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বকব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন