হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল  

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল  

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান শহরের জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, মাওলানা মিজানুর রহমান আজমী, সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, অধ্যাপক গাজী আবুল কাশেম, পল্টু বাশার, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান ও সাধারণ সম্পাদক ম.জামান। এছাড়া উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ, মনিরুজ্জামান ছট্টু, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা শেখ আজিজুল হক, তৃপ্তিমোহন মল্লিক, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সহ-সাহিত্য সম্পাদক রফিকুল বারী, সহ সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হযরত আলী, গুলশান আরা, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন