হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার কদমতলা বাজারে এ অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে দুটি দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক শাহেদ হোসেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরসহ পুলিশের একটি টিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরের মালিককে দু’টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও ১০টি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন