হোম অন্যান্যসারাদেশ সাগরদাঁড়িতে মধুমেলায় যাদুর প্যান্ডেলে ভ্র্যাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (কেশবপুর) যশোর :

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন অশ্লীলতা মুক্ত মধুমেলা উপহার দেয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উদ্বোধনী রাতেই বিভিন্ন প্যান্ডেলে অশ্লীলতার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান রবিউল ইসলামের জাদুর প্যান্ডেলে অশ্লীলতার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জাদুর প্যান্ডেলটি বন্ধ করে দেন। রবিউল ইসলাম এর বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে।

এদিকে মধুমেলায় অশ্লীলতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন কেশপুরের সচেতন মহল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন