মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের চাপাকোনা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের তিনদিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার রাতে নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের হাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলীর পক্ষে নগদ অর্থ তুলে দেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু।
আরো উপস্থিত ছিলেন নামযজ্ঞ কমিটির সভাপতি সুশান্ত মন্ডল, সহ-সভাপতি সুকৃতি মন্ডল, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার রায়, কোষাধ্যক্ষ নিশিত মন্ডল, সাংবাদিক আব্দুল্লাহ সোহান, তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, রায়হান আলম দ্বীপ প্রমুখ।
