হোম জাতীয় সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে ‘খান বাড়ির মসজিদ’

জাতীয় ডেস্ক :

মুসলিম স্থাপত্যের প্রাচীন নিদর্শন ঝালকাঠির ‘খান বাড়ির মসজিদ’। কয়েকশো বছরের পুরনো এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় থাকলেও সংস্কার কিংবা সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। ফলে দেয়ালের নান্দনিক কারুকাজ নষ্ট হয়ে জৌলুস হারাচ্ছে মসজিদটি। তবে জেলা প্রশাসন বলছে, প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের ‘খান বাড়ির মসজিদ। প্রায় পাঁচশো বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন আফগানিস্তান থেকে ধর্মপ্রচার করতে আসা দুই ভাই আসর আলী খান ও কিশোর আলী খান।

কিন্তু কালের বিবর্তনে অযত্ন আর অবহেলায় জৌলুস হারাচ্ছে মসজিদটি। তিন গম্বুজের তিনটি দৃষ্টিনন্দন স্থাপনার কারুকাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আগাছা দিয়ে ঢেকে যাচ্ছে মসজিদটির দেয়ালগুলো।

২০০৭ সালে প্রত্নতত্ত্ব অধিদফতর মসজিদটি সামান্য সংস্কার করলেও তা এখন ফিকে হয়ে পড়েছে। নির্মাণের স্থায়িত্বও হারাচ্ছে বলে আশঙ্কা স্থানীয়দের। প্রাচীন এ মসজিদটি দেখতে পর্যটকরাও ছুটে আসলেও তারা ফিরছেন হতাশ হয়ে।

এদিকে, প্রাচীন এ নিদর্শনটি টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক জোহর আলী।

ষোড়শ শতাদিতে তৈরি মসজিদটিতে এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মুসল্লিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন