ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে অর্থাৎ সোমবার বিকেলে ফকিরহাটে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের উদ্যোগে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের (ধানের শীষ) পক্ষে ধানের শীষের নির্বাচনী মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমাবেশে যোগ দেন। ফকিরহাট উপজেলা মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহবায়ক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে এসময় সুভাষ চন্দ্র গোলদার, শীবনাথ রায়, নারায়ন গোলদার, প্রণব কুমার মন্ডল, দোবাশীষ কুমার শীষ, তুষার কান্তি দত্ত, বিপ্লব ঘোষ, উজ্জল মালাকার, সরস্বতী মজুমদার, লক্ষ্মী রায়সহ অন্যান্যরা।
