হোম জাতীয় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানীতে আজ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোড-এ অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে। সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান ও পরবর্তী করণীয় নিয়েও দিকনির্দেশনা আসতে পারে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন