শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনে আয়োজনে বৃহস্পতিবার (৪ মার্চ) সকল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামাান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধাণগণ ও সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
s
