এম, জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগরে জোড়া মার্ডারের প্রধান দুই আসামী ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আজগর আলী বুলু সহ ঘাতকদের গ্রেপ্তার পূর্বক ফাসীর দাবীতে রবিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার টেংরাখালী আরশাদ আমিনের মোড় আওয়ামী লীগের কার্যালয়ে সামনে নিহত পরিবার ও তাদের স্বজনদের আয়োজনে এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু ও উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় ঘাতকদের গ্রেপ্তার ও ফাসীর দাবীতে শতশত নারী পুরুষের আহজারীতে ওই এলাকা পুরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা ঘটনাস্থল থেকে ঘাতকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলা টেংরাখালী গ্রামে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গংদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বারী গ্রুপের আমির হোসেন ও আব্দুল কাদের নামের দুই জন নিহত হয়।এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে শ্যামনগর থানায় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আজগর আলী বুলু কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে মামলা করে।
এদিকে পুলিশের ব্যাপক তৎপরতায় এজাহার ভুক্ত কয়েকজন আসামী ইতিমধ্যে আটক হয়েছে।তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
