হোম অন্যান্যসারাদেশ শ্বশুড়ের দ্বারা ধর্ষণের শিকার হয়ে গৃহবধূর আত্নহত্যা

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

ছয় মাস আগে কিশোরগঞ্জের মিঠামইনে শ্বশুরের দ্বারা ধর্ষিত হয়ে শুক্রবার (২৪ জুন) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত ১১টায় উপজেলার ঢাকী ইউনিয়নের পাতারকান্দি এলাকা থেকে অভিযুক্ত ওই শ্বশুরকে আটক করা হয়।

ভুক্তভোগীর মা জানান, দুই বছর আগে উপজেলার ঢাকী ইউনিয়নের পাতারকান্দি গ্রামের একাব্বর মিয়ার ছেলে দিদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার মেয়ের।

বিয়ের কিছুদিন পর দিদার কাজ করতে চলে যান চট্টগ্রাম। ছুটি নিয়ে তিনি মাঝে মাঝে বাড়িতে আসতেন। ফাঁকা বাড়িতে একা পেয়ে ৬ মাস আগে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে শ্বশুর।

পরে ভুক্তভোগী মোবাইল ফোনে বিষয়টি তার স্বামীকে জানালে তিনি বাড়িতে আসেন। বাড়ি এসে বাবার সঙ্গে রাগারাগি করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ঢাকী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্ত্রীকে রেখে দিদার চট্টগ্রাম চলে যান। এরপর স্ত্রীর সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ কমাতে থাকেন স্বামী।

এর পর থেকে বেশ কিছুদিন স্বামী- স্ত্রীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি দিদার ফোন করে স্ত্রীকে জানান, স্ত্রীকে আর ঘরে নেবেন না তিনি।

অপমান সহ্য করতে না পেরে শুক্রবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বাবার বাড়ি গোবিন্দপুরে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ।

মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার বলেন, শুক্রবার (২৪ জুন) রাতে নিহতের মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মিঠামইন থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (২৫ জুন) আসামি একাব্বরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন