হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উন্নয়ন উপবৃত্তি প্রদান করা হয়েছে। প্রভাষক উজ্জল আলীর ব্যক্তি উদ্যোগে মঙ্গলবার(২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার ভাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষার উন্নয়ন উপবৃত্তি প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজের প্রভাষক উজ্জল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপেজলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাতলাগাড়ী কলেজ পিন্সিপাল মতিয়ার রহমান।

বক্তারা “অবিরাম উন্নয়নে বাংলাদেশ” সংগঠনের ব্যানারে প্রভাষক ও সমাজসেবক উজ্জল আলীর দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা সভা শেষে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উন্নয়ন উপবৃত্তি প্রদান করেন অতিথিরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন