হোম ফিচার শুটিংয়ে বিজয়কে ‘গালাগালি’ করেন মাইক টাইসন

বিনোদন ডেস্ক :

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা-অনন্যার নতুন সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসন। সিনেমার শুটিংয়ের সময় বিজয়কে গালাগালি করেন সহঅভিনেতা টাইসন। খবর ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়, শুটিংয়ের সময় টাইসন ইংরেজিতে গালিগালাজ বিজয়কে করেছিলেন। এত খারাপ কথা বলেছিলেন যে, নিজমুখে বলতেও লজ্জা পান বিজয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) মুক্তি পায় বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’। তার আগে দুই মাসব্যাপী প্রচার অনুষ্ঠানে গিয়ে নানা রকম অভিজ্ঞতা শেয়ার করেন দক্ষিণী তারকা বিজয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিজয় জানান, হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন শুটিংয়ের সময় তাকে গালিগালাজ করেন।

তিনি বলেন, টাইসন অনেক গালি দিয়েছেন ঠিকই। কিন্তু তাঁর সঙ্গে ভালো সময়ও কাটিয়েছি। টাইসনের ডায়েট কিছুটা অনন্যার মতো বলেও জানান বিজয়।

এদিকে ‘লাইগার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করা অনন্যা টাইসন প্রসঙ্গে বলেন, ‘আমরা দু’জনেই অনেক খাই! তাই সেটে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। আমি মাইক স্যরের কাছ থেকে শিখেছি, কখনও কিছুতে না বলতে নেই।’

মাইক টাইসন সঙ্গে কাজ করে আপ্লুত বিজয় এবং অনন্যা।

আমেরিকান এই বক্সার ভারতীয় সংস্কৃতি খুবই ভালোবাসেন। ভারতীয় খাবার ও গানের অন্ধ ভক্ত তিনি। ভিড় খুব ভয় পান টাইসন তবুও ভারতে কয়েকবারই এসেছেন, হোটেলে ছিলেন। তবে বিমানবন্দর বা অন্য কোনো জায়গায় হঠাৎ ভিড় হয়ে যাওয়ার ভয়ে হোটেল ছেড়ে বের হননি এই বক্সার।

‘লাইগার’-এ কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডাকে এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে মার্কিন এই বক্সারকে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন