নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এসডি সংঘের কমিটি গঠনের আলোচনা সভার আয়োজন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজনু গাজী, এসএম ফারুক হোসেন, যুবলীগ নেতা আবুল কাশেম, ইউপি সদস্যা খুরশিদা পারভীন লিলি, নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে সভপতি নির্বাচিত হন শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এসডি সংঘ ক্লাবটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে সুনামের সাথে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহন করে আসছে এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে আসছে। ভবিষ্যতে এই ধারাকে অব্যহত রাখতে যে সকল পদক্ষেপ প্রয়োজন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেওয়া হবে।
