হোম অন্যান্যসারাদেশ শিবপুরের সাম্প্রতিক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :

সোমবার বিকাল ৪.০০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা সদর থানার উদ্দ্যোগে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ মজিদ বিশ্বাসের সভাপতিত্বে সম্প্রীতি ও সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্য সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, লাল চাঁদ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, শিবপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি মোঃ আবুল কাসেম, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম (১), মহাদেব সরকার, ইব্রাহিম খলিল, আজারুল ইসলাম, বাবু মনোরঞ্জন, মোঃ আলমগীর হোসেন, মজনু গাজী, আঃ হাই, শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে। সবাই মিলে দেশটি গড়ে তুলতে হবে। যদি কেউ আইন শৃংখলা নষ্ট করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহন করব এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে নিরপেক্ষ হয় তাহার ব্যবস্থা গ্রহন করবো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন