হোম অন্যান্যসারাদেশ শংকরপুরের নায়ড়া গ্রামে  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন এর পদচারণা 
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত সাবেক ছাত্রনেতা যশোরের কৃতিসন্তান আনোয়ার হোসেন। মাঠে ময়দানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সকল প্রকার কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহনে আনোয়ার হোসেনের সফল উপস্হুিতি প্রশংসার দাবীদার ।
আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার সাংগঠনিক ভাবে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যশোরের এই কৃতি সন্তান আনোয়ার হোসেন।
তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন পৌর সভার নির্বাচন উপলক্ষে কলারোয়া পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রাথী মাষ্টার মনিরুজ্জামান বুলবুলের নির্বাচনী কর্মী সভায় বিশেষ অথিতির অংশগ্রহণ করার শেষে ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড নায়ড়া যুবলীগের নেতা কর্মীদের সাথে কেন্দ্রীয় যুবলিগের প্রেসিডিয়াম সদস্য মোঃআনোয়ার হোসেন সৌজন্য মুলক সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২৬শে জানুয়ারি) মাগরিবের নামাজের পর শংকরপুর ইউনিয়ন নায়ড়া গ্রামের মোড়ল পাড়ার যুবলীগের কার্যালয়ে আওয়ামীলীগের নেতা কর্মী ও যুবলীগের নেতা কর্মীদের সাথে  আকর্ষিক ভাবে সৌজন্য সাক্ষাৎ পর্ব আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
এসম উপস্হিতি ছিলেন, ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা শাওন রেজা খোকা, যুবলীগ নেতা ইমামুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন,শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিঃনেতা হবিবর রহমান, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী,শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম,দৈনিক সংকল্পের রিপোর্টার ও যুবলীগ নেতা তাজমুল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিমউদ্দীন, আওয়ামীলীগ নেতা খোন্দকার উজ্জ্বল হোসেন,যুবলীগ নেতা আজহারুল ইসলামসহ প্রমুখ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন