হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে মো. ইউসুব হাওলাদার (২৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।২মে রবিবার সন্ধ্যায় এসআই শাহ-আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ইউসুব হাওলাদার উপজেলার কানুদাসকাঠি এলাকার মো. মফেজ হাওলাদারের ছেলে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ইউসুবের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ০২)। সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন