হোম অর্থ ও বাণিজ্য রড ও রেডিমিক্সের দাম কমবে

বাণিজ্য ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভিন্ন ধরনের এমএস রড ও রেডিমিক্স কংক্রিটের উৎপাদন পর্যায়ে বিদ্যমান কর কমানোর প্রস্তাব দিয়েছেন। এতে পণ্য দুটির দাম কমতে পারে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী উৎপাদন পর্যায়ে এমএস রডের কর কমানোর প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট কর টনপ্রতি ২০০ টাকা প্রস্তাব করছি। এর আগে সুনির্দিষ্ট কর ছিল টনপ্রতি ৫০০ টাকা। এছাড়া কংক্রিটের রেডিমিক্সের উৎপাদন পর্যায়ে বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

ফলে এই বাজেট পাস হলে নির্মাণ খাতের জন্য অত্যাবশ্যক সামগ্রী রড ও কনক্রিটের রেডিমিক্সের দাম কমবে।

বাজেটের মূল স্লোগান কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে আয় ও ব্যয়ের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিভিন্ন সুবিধা দেয়ার ঘোষণার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্যে আমদানি নিরুৎসাহিত করছে। ফলে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রেও বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন