জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :
আগামি ১৭ অক্টোবর যশোর জেলা পরিষদ নির্বাচনে পরিষদের আট নম্বর কেশবপুর উপজেলার একটি আসনে লড়ছেন একই দলের ৭ প্রার্থী । বিজয়ের ব্যাপারে সকলেই আশাবাদী।
প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগের সিনিয়র নেতা সাহিত্য সাংষ্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম খান(ঘুড়ি),জেলা পরিষদের সাবেক সদস্য সোহরাব হোসেন(তালা),সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার আজিজুর রহমান(হাতি),সাংবাদিক সাঈদুর রহমান (টিউবওয়েল), মাসুদুর রহমান (উঠপাখি), মহব্বত হোসেন (অটোরিস্কা) ও জাকির হোসেন বৈদ্যুতিক পাখা) ।
প্রার্থীরা প্রতিদিনই উপজেলার ১১ ইউনিয়ন ও পৌর সভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান মেম্বারদের কাছে ছুটে চলেছেন। এ মুহুর্ত্বে সঠিক করে বলা মুশকিল কে কার শক্ত প্রতিদ্বন্ধি হচ্ছেন। পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১৫৯ জন ভোটার ভোট দিয়ে সদস্য নির্বাচিত করবেন।
