হোম অন্যান্যসারাদেশ যশোর জেলার শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর জেলার শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রিপনকুমার ঘোষ। তিনি মণিরামপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত।

২০২০-২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে জেলার আটটি উপজেলা ও খামার পর্যায়ে ১২ জন কর্মকর্তার মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানের হাত থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপন কুমার ঘোষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মণিরামপুরে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে দক্ষতার সাথে এখানে কাজ করছেন তিনি।

রিপন ঘোষ বলেন, ‘জাতীয় শুদ্ধাচার নীতিমালা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী প্রতি বছর আমাদের কর্ম মূল্যায়ন হয়। সেখানে ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ১০০ নম্বরের মধ্যে আমি ৯৭ পেয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন