হোম অন্যান্যসারাদেশ যশোরে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

যশোর অফিস :

যশোর সদরের নাটুয়াপাড়ায় ‘আমাদের বাড়ি’তে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে আরিজ ফাউন্ডেশনের সহযোগিতা ও জিএমএসএস ফাউন্ডেশনের সাবির্ক ব্যবস্থপনায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিএমএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ রশীদ, আরিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, যশোর সংবাদপত্র পরিষদের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে এরিস্টোভিশনের তত্ত¡াবধানে বিনামূল্যে দরিদ্র মানুষের গøকোমা রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়া হয়। বাংলাদেশ গ্লকোমা সোসাইটি এর আয়োজন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন