হোম অন্যান্যসারাদেশ যশোরের ঝিকরগাছায় স্ত্রী ভাইয়ের হাতে ভাই খুন

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যা করেছেন তার স্ত্রী ও ভাই। শনিবার রাতে নিজ বাড়িতে স্ত্রী ও ভাই মিলে তাকে হত্যা করে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত রফিকুল ইসলাম (৩২) ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্ঝেল হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সাথে তার স্ত্রী পাপিয়ার অবৈধ সম্পর্ক। এই ঘটনার জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। নিজ বাড়িতে রফিকুলের ছোট ভাই জাকির ও স্ত্রী মিলে তাকে মারপিট করে। পরে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন