বিনোদন ডেস্ক :
জায়েদ খানকে রাস্তার ব্যাঙের সঙ্গে তুলনা করেছেন ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন। তিনি বলেছেন, ‘শুধু আমার আম্মু না, উনি (জায়েদ) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। আমরা চাইনি পাবলিকলি বিষয়গুলো সামনে আসুক। আমরা জায়েদকে এত গুরুত্ব দেই নি।’
চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন ওমর সানী ও জায়েদ খান। সানীর অভিযোগ, মৌসুমীকে অসম্মান করেছেন জায়েদ। বারবার সতর্ক করার পরও একই কাজ করেছেন তিনি। তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে জায়েদকে চড় মেরেছেন। তারপরের ঘটনা সবারই জানা। এবার এ ঘটনা নিয়ে মুখ খুলেছে মৌসুমীর ছেলে ফারদিন।
ফারদিন বলেন, ‘তার (জায়েদ খান) বিষয়ে সবাই মোটামুটি জানেন। শুধু আমার আম্মু না, উনি কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করব।’
ওমর সানী-মৌসুমী দম্পতির ছেলে আরও যোগ করেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সঙ্গে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’
বাবা-মার মধ্যে সম্পর্ক এখন কেমন, জানতে চাইলে ফারদিন বলেন, ‘সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইব। দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয়।’
ফারদিনের ভাষ্যে, ‘২০২২ সালে এটা হাইলাইটস করার মতো কোনো বিষয় না। তবে সত্যি কথা হলো উনি (জায়েদ খান) ডিস্টার্ব করেন। আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না। উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। এগুলো হয়তো প্রমাণ দিতে পারব না। আমি জানি বিষয়গুলো, পাবলিকলি সব বলবও না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না। উনাকে এত গুরুত্ব দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।’
