হোম জাতীয় মৌলভীবাজারে ভোক্তা অধিদফতরের অভিযান, জরিমানা

জাতীয় ডেস্ক :

বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করে। জেলা শহরের শাহ্ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেরিরপাড় পয়েন্টসহ বিভিন্ন স্থানে দুপুরে এ অভিযান চালানো হয়।

এতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্যতালিকা না থাকায় শাহ্ মোস্তফা রোডে মেসার্স সিফাত মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শ্রীমঙ্গল রোডে রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-আমিন। তিনি জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন