মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশিংকালীন গোপন সংবাদের ভিত্তিতে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার ঘোষগাতী গ্রামের আলিম মাদ্রাসার পেছন থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৪০ কেজি পুশকৃত চিংড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার কুলিয়া বড়ঘাট গ্রামের কেরামত আলীর ছেলে।
আটককৃত আসামী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় উপজেলার ঘোষগাতী আলিম মাদ্রাসার পেছন থেকে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশিং অবস্থায় ৪০ কেজি চিংড়িসহ পুশ শ্রমীক সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় পুশিং এর সাথে জড়িত মালিকসহ অন্যরা পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় সাংবাদিকদের আরো জানান, সাদা সোনাখ্যাত চিংড়িতে যারা জেলি বা যে কোন অপদ্রব্য পুশ করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পুশিকৃত চিংড়ি মাটিতে গর্তকরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, এস আই জয়বেদ বসু, এ এস আই শাহীন, এএসআই তরিকুল, এএসআই করিম প্রমুখ।
