হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে অনলাইন নির্যাতনে শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মোল্লাহাটে অনলাইন নির্যাতনে শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট)  প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে অনলাইন নির্যাতন ও শোষণ থেকে শিশুদের সুরক্ষা এবং প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তৈরির দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে, দি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র ও মোঃ সোহেল রানা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইনসিডিন বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রাফিউল আলী, প্রকল্প কর্মকর্তা, মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার, সৈয়দ মারুফুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার, রেখা পারভীন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ শিশুদের অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা, এবং অনলাইন যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন